শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গ্রিন কার্ড স্থগিত করলেন ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ ক্ষমতায় ৬০ দিনের জন্য গ্রিন কার্ড স্থগিত করেছেন তিনি। বুধবার গ্রিন কার্ড অস্থায়ীভাবে বন্ধের বিষয়ে একটি নির্বাহি আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ট্রাম্প জানান, কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হলেও এই স্থগিতাদেশের মেয়াদ পরবর্তীতে আরও বাড়তে পারে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতিতে মার্কিন কর্মীদের নিরাপত্তা দিতে এই নীতি গ্রহণ করা হয়েছে।

 

তিনি বলেন, লকডাউন শেষে নতুন করে অর্থনীতি সচলের সময় সব পেশার মার্কিন নাগরিকেরা চাকরির জন্য সামনের সারিতে থাকবে সেটি নিশ্চিত করবে এই নীতি।

 

সোমবার রাতে ‘সব ধরনের অভিবাসন’ বন্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেও পরে কয়েকজন ব্যবসায়ী নেতার সমালোচনার শিকার হয়ে খামারের শ্রমিক, হাই টেক কারখানার কর্মীদের মতো কিছু বিশেষ খাতের অভিবাসী শ্রমিকদের নিষেধাজ্ঞার বাইরে রাখেন মার্কিন প্রেসিডেন্ট।

 

একদিন পরই তিনি জানান, শুধু গ্রিন কার্ডের ওপর এই নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। তিনি জানান, করোনার প্রাদুর্ভাবে ২ কোটির বেশি মার্কিন নাগরিক তাদের চাকরি হারিয়েছে। তারা যেন তাদের কর্মসংস্থান ফিরে পায়, তা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব।

 

তবে যুক্তরাষ্ট্র প্রতি বছর অস্থায়ীভাবে কাজের জন্য অভিবাসীদের যে ভিসা দেয়, তাতে এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না।

 

প্রসঙ্গত, অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের বৈধতা এবং মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেয় গ্রিন কার্ড। ফলে সাময়িক এই নিষেধাজ্ঞা পড়ছে এই গ্রিন কার্ডের ওপর। সাধারণত, প্রতি বছর যুক্তরাষ্ট্রে ১০ লাখ গ্রিন কার্ড অনুমোদন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023