শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া  জেলা লকডাউন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ  ঝুঁকি  মোকাবেলায় বগুড়া জেলাকে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে তা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। মঙ্গলবার দুপুর পৌণে ২টায় বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সিভিল সার্জনের সুপারিশের ভিত্তিতে লকডাউনের ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরী ওই গণবিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

 

বগুড়ায় পাঁচ দিনের ব্যবধানে ঢাকা ও নারায়ণগঞ্জফেরত দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। দু’জনই জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তার পরিপ্রেক্ষিতেই লকডাউনের সিদ্ধান্ত কি’না জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, সেটি একটি দিক। তাছাড়া বগুড়ার পরিস্থিতি এখনও অনেক ভাল আছে। পরিস্থিতির যাতে অবণতি না হয় সেজন্যই জেলার সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশের ভিত্তিতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গত ১৬ এপ্রিল প্রথম যিনি করোনা আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন তিনি পুলিশের একজন কনস্টেবল। তার বাড়ি আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের সাঁওইল গ্রামে। ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২৯ বছর বয়সী ওই ব্যক্তি গত ১০ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন। ১৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। ১৬ এপ্রিল রাতে তার রিপোর্ট আসে এবং সেখানে তাকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। এর পর পরই পুরো আদমদীঘি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়। বর্তমানে ওই ব্যক্তি করোনা আইসোলেশন ইউনিট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।

 

সর্বশেষ ২১ এপ্রিল সকালে আদমদীঘি উপজেলাধীন সান্তাহার পৌরসভার সাহেব পাড়ার ২৮ বছর বয়সী এক ট্রাক চালককে করোনা আক্রান্ত বলে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল্লাহ্ দেওয়ান জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে বসবাস করেন। তিনি গত ১৪ এপ্রিল রাতে বাড়িতে ফেরেন। পরদিন তিনি জ্বর ও কাশির সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। করোনার উপসর্গ থাকায় তাকে ওইদিনই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তিনদিনের মাথায় গত ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকেও মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে লকডাউন চলাকালে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান (বের হওয়া) নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক, ও রেলপথে অন্য কোন জেলা বা উপজেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা  এ জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবেন না। এর পাশাপাশি জেলার অভ্যন্তরে আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইধরনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য সংগ্রহ, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকারের পক্ষ থেকে সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরী পরিসেবা লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। গণবিজ্ঞপ্তির শেষে বলা হয়েছে,  এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023