শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় নতুন বৌ ফেলে পালালেন বর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী গ্রাম থেকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামে বিয়ে করতে এসেছিলেন মাহবুবুর রহমান। ফেরার কথা ছিল নতুন বৌ নিয়ে। কিন্তু তাকে পালিয়ে যেতে হলো বৌ ছাড়াই। নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বর পালিয়ে গেলেও দুই বরযাত্রীর এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার বীরপলি গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে গেলেও ধরা পড়েন বরের দুই চাচা। পরে ভ্রাম্যমাণ আদালত দুই বরযাত্রীর এক হাজার টাকা জরিমানাসহ বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম জানান, খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। এবং দুই বরযাত্রীর জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়েছেন মেয়ের বাবা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023