শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

কাহালু-নন্দীগ্রামের অসহায় মানুষের পাশে শেখ হাসিনা আছে : আনোয়ার হোসেন রানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার,বগুড়া
বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি বলেছেন,কাহালু-নন্দীগ্রাম উপজেলার কর্মহীন দুঃস্থ মানুষের পাশে দেশরত্ন শেখ হাসিনার সরকার আছে। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এই দুর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আজ রোববার (০৫-০৪-২০) বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি কাহালু উপজেলার ৩ শ ৫০ কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু,লবণ, তেল ও সাবান বিতরণ করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস এম রুহুল মোমিন তারিক, বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাহালু পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. মানিক উদ্দিন কবিরাজ, আওয়ামীলীগ নেতা শাফিকুল ইসলাম শফিক, আব্দুর রাজ্জাক, সাহিন ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023