শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আসছে তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী-ঘূর্ণিঝড়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মার্চ-এপ্রিল থেকে জুন-জুলাই। এই তিন মাস বাংলায় প্রকৃতি নেয় রূঢ় রূপ। কালবৈশাখী, খরা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহসহ বন্যার মুখোমুখি হয় সারাদেশ। এবারও এপ্রিলে তেমনি কালবৈশাখীর সঙ্গে ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সভা শেষে এমন তথ্য জানানো হয়েছে। মসুদ্দিন আহমেদ জানান, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি ও এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ‘এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র ৪-৬ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।’

 

সামসুদ্দিন আহমেদ আরও জানান, এপ্রিলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১টি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ‘এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।’

 

আবহাওয়া অফিস জানায়, গেল মার্চ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬০ দশমিক ১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ু প্রবাহের সংযোগ ঘটার ফলে চার দফায় বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

 

আর বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় তাপীয় লঘুচাপের উপস্থিতির কারণে ২৭-৩১ মার্চ বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ মার্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয় ফরিদপুর ও ২৮ মার্চ চাঁদপুরে। এ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ মার্চ রেকর্ড করা হয় টেকনাফে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, মাইজদীকোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আগামী ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া পরিবর্তন হয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে অধিদফতর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023