শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ার সেই শিশুর লাশ পুলিশ পাহারায় দাফন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

পুলিশী পাহারায় বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে মারা যাওয়া ১৩ বছর বয়সী শিশুর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় দড়ি সোনাকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুসা মিয়া, এসআই আরিফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ কয়েকজন নিকটজন উপস্থিত ছিলেন। তারা পিপিই পরিহিত ছিলেন বলে জানা গেছে। এর বাইরে কাউকে দাফনে অংশ নিতে দেয়া হয়নি।

 

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান জানান, মৃতের বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি বলেন, শিশুটিকে ইসলামী রীতি অনুযায়ী জানাযা ও দাফন করা হয়েছে।

 

এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৩ বছরের এক শিশুকে বুধবার বিকেল সাড়ে ৩টায় করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায়।

 

আইসোলেশন কেন্দ্র মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডাঃ শফিক আমিন কাজল জানান, শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবে পাঠানো হয়েছে। তবে টেস্ট রিপোর্ট বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023