শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি জানবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় এই ভিডিও কনফারেন্স হবে।

 

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গেছে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের সঙ্গে কথা বলে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি জানবেন। করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তারা কোন ধরনের সমস্যা মোকাবিলা করছেন তা জানতে চাইতে পারেন তিনি। এরপর প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সোমবার জাগো নিউজকে বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় প্রধানমন্ত্রী একটি ভিডিও কনফারেন্স করবেন। সেখান প্রধানমন্ত্রীর সঙ্গে বিভাগীয় কমিশনার ও ডিসিরা কানেকটেড থাকবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আমরাও কানেকটেড থাকব। সেখানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।’

 

সার্বিক বিষয় অবহিত হয়ে ছুটি বাড়ানো হবে কি-না, বাড়ানো হলেও কতদিন বাড়ানো হবে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

দেশে করোনাভাইরাসে আরও একজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার আইইডিসিআরের দেয়া এই তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও চারজন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯ জন।

 

দেশে করোনাভাইরাসের বিস্তৃতি এবং তা মোকাবিলায় গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

 

এর আগে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ১০ দিন ছুটিসহ দশটি সিদ্ধান্ত দেন।

 

ওইদিনই বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর এসব সিদ্ধান্ত জানিয়ে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023