শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

সিরিয়ায় প্রথম করোনা রোগীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে (কোভিড-১৯) সিরিয়ায় প্রথম মৃত্যু হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, করোনায় সিরিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম মৃত্যু বলে সরকারিভাবে জানানো হয়েছে। দেশটিতে এ পর্যন্ত পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চিকিৎসকরা জানিয়েছে এর সংখ্যা আরো বেশি।

 

বিষয়টি অস্বীকার করে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মোকাবিলায় লকডাইনসহ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

 

করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রসঙ্গত, করোনাভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023