শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঘটনা বিরল, করোনায় এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্ব মহামারি রূপ নেওয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক বছরেরও কম বয়সী এক শিশু মারা গেছে। এর আগে বিশ্বে করোনা ভাইরাসে এত কম বয়সী কারো মৃত্যু হয়নি। যা এক বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা ছিলো ওই শিশু। শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এক সংবাদ সম্মেলনে গভর্নর জেবি প্রিটজকার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে এই শিশুও রয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

রাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিকাগোতে মারা যাওয়া শিশুটি এক বছরের চেয়ে কম বয়সী ছিলো। তার পরীক্ষায় কোভিড-১৯-এর ফলাফল পজিটিভ আসে।

 

এক বিবৃতিতে স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর এনগোজি ইজাইক বলেছেন, ‘এর আগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এত কম বয়সী শিশুর মারা যাওয়ার নজির নেই। তার মৃত্যুর কারণ জানতে অনুসন্ধান চলছে।’ তিনি আরো বলেন, ‘আমি জানি এই সংবাদটি কতটা কঠিন। বিশেষ করে এই শিশুটির পরিবারের জন্য। এতো ছোট একটি শিশু মারা গেলো।’

 

এর আগে গত সপ্তাহে প্যারিসের ইলে-ডে-ফ্রান্স অঞ্চলে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর কথা জানানো হয়। এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনা ভাইরাসে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরকারি কর্মকর্তারা।

 

এতো দিন শোনা যাচ্ছিলো এ পর্যন্ত করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বয়স্কদের। সেখানে শিশুমৃত্যুর হার ছিল শূন্যের কোটায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023