শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইল সদর উপজেলায় শনিবার ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে আরও ১৩ জন আহত হয়েছেন। একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, শনিবার সকালে সিমেন্ট ভর্তি একটি ট্রাক বেশ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিলো। কিন্তু ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়।

 

এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023