শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনার জেরে অনিশ্চিত এশিয়া কাপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক

করোনার জেরে পিছিয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। এশিয়া কাপ কোথায় হবে তা ঠিক করতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। পাকিস্তানে গিয়ে ভারত যে এশিয়া কাপে খেলবে না, তা নিশ্চিত। ফলে, এই প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা চলছিল। কিন্তু করোনা যেভাবে থাবা বসিয়েছে বিশ্ব জুড়ে, তাতে এই মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক বাতিল করতে হয়েছে। আশা করা হচ্ছে যে, ভিডিও কলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পাশাপাশি চলবে এশিয়া কাপ নিয়ে আলোচনা। তবে, করোনা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এশিয়া কাপ নিয়ে সংশয় বাড়ছে।

 

সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এর আগে জানিয়ে দিয়েছেন যে, এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তবে অন্য যে কোনও ভেন্যুতে এশিয়া কাপ খেলতে আপত্তি নেই ভারতের। অন্য ভেন্যুতে আয়োজক পাকিস্তান হলেও ভারতের সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছিলেন সৌরভ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023