শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিদেশিদের জন্য ফের দরজা বন্ধ চীনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনে স্থানীয়ভাবে করোনাভাইরাসের সংক্রমণ একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। করোনার সংক্রমণ কমে আসায় আন্তর্জাতিক ফ্লাইট চালু ও বিদেশিদের প্রবেশ কিছুটা শিথিল করেছিল চীন। তবে প্রতিদিনই বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। এমন অবস্থায় নতুন করে সংক্রমন ঠেকাতে বিদেশিদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

 

আপাতত বিদেশি পর্যটকেরা চীনে ঢুকতে পারবেন না। বৈধ ভিসা বা ‘রেসিডেন্স পাস’ থাকলেও। বিমানের আন্তর্জাতিক ফ্লাইট আবারো সীমিত করছে শি জিনপিং সরকার। তবে বিদেশে থাকা চিনা নাগরিকেরা দেশে ঢুকতে পারছেন। কতদিন নতুন কড়াকড়ি জারি থাকবে সে বিষয়ে কিছু জানায়নি চীন। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৮ এপ্রিল থেকে পুরোদস্তুর খুলতে পারে উহান শহর।

 

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উহান গত ২৩ জানুয়ারি থেকে তালাবন্ধ। খুব জরুরি দরকার ছাড়া রাস্তায় বেরোনো নিষিদ্ধ। দু’মাসেরও বেশি সময় ধরে বন্ধ ট্রেন, বাস, ফেরি, মেট্রোসহ যাবতীয় গণপরিবহণ। জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, এ দেশে এখনও পর্যন্ত ৮১,৩৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৩,২৯২।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023