শিরোনাম :

আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ রাখার সময় বাড়ালো বিমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস এবং বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব  ফ্লাইট বন্ধ হয়ে গেছে সেগুলো আরও কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। বর্তমানে কেবল ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট দুটি চালু রেখেছে বিমান।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

 

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন জানান, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023