শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দিনাজপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে গুলি, নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে রুপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহতের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকের এ ঘটনায় নিহত সুরত আলী (৩৬) বিরল পৌরসভা এলাকার হোসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

 

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের হামলায় ৩ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকালে কোন প্রকার নোটিশ ছাড়াই মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় বকেয়া বেতনের দাবিতে বুধবার সন্ধ্যা থেকে রুপালী বাংলা জুট মিলের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় মিলের সংশ্লিষ্টদের সাথে শ্রমিকদের সাথে আলোচনা হলেও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা অনড় থাকে। এক পর্যায়ে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ভাংচুর শুরু করে। পরে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি চালালে একজন নিহত হয় এবং সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ জন আহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023