শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চীন গোপন না করলে ‘বেঁচে’ যেত বিশ্ব : ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

আগাম বিপদ সম্পর্কে চীন সতর্ক করলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। বেইজিংকে সরাসরি এভাবে করোনার দায় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনেরও যে তাতে লাভ হয়নি এ কথা অকপটে স্বীকার করে নেন মার্কিন প্রেসিডেন্ট।

 

এ পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি। মারা গেছে সাড়ে চারশো। চীনের পর ইতালির অবস্থা আরো শোচনীয়। মৃত্যুতে চীনকেও ছাপিয়ে গেছে ইতালি। এখন পর্যন্ত ১৯২টি দেশ কম-বেশি করোনায় আক্রান্ত।

প্রেস বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, করোনাভাইরাস সমস্যা জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে কোনও তথ্যই ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। চীনের কোনও উপকার হচ্ছে না। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। নরক হয়েছে চীন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-র সঙ্গে আমার কথা হয়েছে। এটুকুই বলব যে, তারা আমাদের আগে জানাতে পারত।

 

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। মারণ এই করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৬ হাজার ৩১৫ জনের। মোট আক্রান্ত প্রায় ৩ লাখ ৭৩ হাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023