শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

করোনা নিয়ে চীনে ফের দুঃসংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনে সোমবার নতুন করে আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে ওইদিন করোনায় মারা গেছেন আরও সাতজন। গত কয়েকদিন ধরে দেশটি ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা কমে আসার পর হঠাৎ করেই ফের এই ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চীনা কর্তৃপক্ষ।

 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, চীনে সোমবার নতুন করে আরও ৭৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই সংখ্যা গত রোববারের তুলনায় প্রায় দ্বিগুণ। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিল মাত্র ৩৯ জন।

 

তবে আশার কথা হচ্ছে, করোনায় নতুন আক্রান্তদের ৭৪ জনই চীনের বাইরে থেকে আগত। ফলে বহিরাগতদের জন্য কঠোর ব্যবস্থা গহেণ করেছে চীনা কর্তৃপক্ষ। এখন থেকে যেসব বিদেশি চীনে আসবেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে।

 

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ নাগাদ চীনের উহান শহর থেকে গোটা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এর পর বিশ্বের অন্যান্য দেশেও এটি বিস্তার লাভ করে। তবে এখন অব্দি করোনায় আক্রান্তের দিক দিয়ে চীনই এগিয়ে। সোমবার পর্ন্ত চীনের মোট ৮১১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দেশটির ৩২৭৭ জন মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023