শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশে লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রেলওয়ের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে এসব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হচ্ছে।

 

মো. শামসুজ্জামান জানান, করোনা পরিস্থিতির জন্য এর আগে ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে ৫ দিন করা হয়েছে। বন্ধ রয়েছে ঢাকা কলকাতার মধ্যে চলাচল কারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন। এখন মেইল ও লোকাল ট্রেন বন্ধ করা হলো। সরকারের আরও সিদ্ধান্ত হলে সেগুলো জানিয়ে দেবে রেলওয়ে।

 

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে সরকার।

 

সোমবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। ফলে অন্যান্য ছুটি মিলে টানা ১০ দিনের ছুটি পাওয়ায় রাজধানীবাসীর অনেকেই পরিবার নিয়ে বাড়ি ফেরার জন্য সোমবার (২৩ মার্চ) বিকেল থেকেই কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশনে ভিড় করতে থাকেন। যে কারণে কমলাপুর রেল স্টেশনে হাজারো মানুষের ভিড়। বিকেলে সে ভিড় রূপ নেয় ঈদের ছুটিতে বাড়ি ফেরার মতো ভিড়ে। প্রতিটি কাউন্টারে দেখা গেছে হাজার হাজার মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায়। এমন বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এ অবস্থায় আজ (মঙ্গলবার) থেকে লোকাল, মেইল ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023