শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

অ্যান্টিবায়োটিক ও ম্যালেরিয়ার ওষুধে সেরে উঠছে করোনা রোগী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

প্রাণঘাতী করোনার প্রতিকার তৈরিতে বিশ্বজুড়ে চলছে তোড়জোড়। এরই মধ্যে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক  ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এবার করোনার ওষুধের খবর নিয়ে আসলো ফ্রান্স। ম্যালেরিয়ার ওষুধ হাউড্রোক্সিক্লোরোকুইন যা প্লাকেনল নামে পরিচিত ও অ্যাজিথ্রামাইসিনের সমন্বয়ে তৈরি বিশেষ ওষুধ সারাবে করোনা। ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের আর্টিকেলে উঠে এসেছে এ তথ্য।

 

গবেষকরা চীনে ৩০ জন করোনা আক্রান্ত রোগীর উপর গবেষণা চালিয়েছিলেন। যেখানে দেখা যায় এই দুইটি ওষুধের সমন্বয় করোনা রোগীর সংখ্যা কমিয়ে আনছে। ৩০ জনের মধ্যে ২০ জন এই ওষুধের ব্যবহারে অনেকটা সুস্থ হয়ে গেছেন। হাউড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের সফলতা আগে থেকেই ছিলো তবে অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার এর কার্যকারিতা আরো বাড়িয়ে দিয়েছে।

 

যদিও খুব অল্প সংখ্যাক রোগীর মধ্যেই এই ওষুধের ব্যবহার  ছিলো, তবুও গবেষকদের  বিশ্বাস ছিলো রোগমুক্তি হবেই।  এর আগে ইবোলা,সার্স, এইচআইভি প্রতিরোধে অনেক চিকিৎসা ব্যবস্থার পরীক্ষা চালান গবেষকরা।

 

এখন পর্যন্ত প্রাণঘাতী করোনার কোন স্থায়ী চিকিৎসা আসেনি। করোনা থেকে বাঁচতে ওষুধ তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে চিকিৎসক ও গবেষকরা। ভ্যাকিসিনের উন্নয়নের কাজও এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023