শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ‌আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার সিন্ডিকেটের জরুরি সভা শেষে বাংলাদেশ জার্নালকে এ খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

 

তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য বলা হয়েছে। এর আগে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ঘোষণা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং শিক্ষার্থীদের সুরক্ষার বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত আবাসিক হলও বন্ধ ঘোষণা করা হলো।

 

বুধবার শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে হল বন্ধের জন্য আহ্বান জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023