শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

কাশ্মীরে ফের ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি, নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

কাশ্মীরে আবারও গুলির লড়াই শুরু করেছে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মেন্ধর ও মানকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এই গোলাগুলি শুরু হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে এই গোলাগুলি শুরু হয়েছে বলে জানা গেছে।

গত রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়েছিল জম্মু ও কাশ্মীর। টানা গুলির লড়াইয়ের পর চার জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনা।

 

পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে একজন জঙ্গি পাকিস্তানের মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আছেন বলেই জানা গেছে। অন্যদিকে বাকি তিনজন লস্কর-এ-তৈয়্যেবার সঙ্গে যুক্ত। স্থানীয় পুলিশ সুত্রে জানা গেছে, ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় জঙ্গিরা পালানোর চেষ্টা করে। ফলে গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায় আচমকা গুলির শব্দ শুনে চমকে ওঠেন ওই এলাকার বাসিন্দারা। নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023