শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

শিশু তুহিন হত্যায় বাবা ও চাচার ফাঁসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন হাসান (৬) হত্যার চাঞ্চল্যকর মামলায় তার বাবা ও চাচার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সোমবার সুনামগঞ্জের আদালত এ রায় দেন। অপরাধ প্রমাণ না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

 

এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) শিশু তুহিন হত্যা মামলায় তার চাচাতো ভাই কিশোর শাহরিয়ারকে ৮ বছরের আটকাদেশ দেন সুনামগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন। এ ৮ বছর তাকে কিশোর সংশোধনাগারে রাখা হবে।

 

উল্লেখ্য, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ২০১৯ সালের ১৩ অক্টোবর রাতে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের আব্দুল বাছিরের ছেলে তুহিনকে তার বাবা-চাচা ও ভাইয়েরা মিলে নিমর্মভাবে হত্যা করে। পরে তুহিনের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়।

 

তুহিনের বাবা ও চাচা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, ঘটনার দিন শিশু তুহিনকে ঘুমন্ত অবস্থায় তার বাবা আব্দুল বাছির ঘর থেকে বের করে বাইরে নিয়ে যান। এরপর ঘুমন্ত তুহিনকে গলা কেটে হত্যা করেন চাচা ও চাচাতো ভাই। পরে তুহিনের পেটে দুটি ছুরি বিদ্ধ করে গাছে ঝুলিয়ে দেন তারা। তুহিনকে হত্যায় বাবার সঙ্গে অংশ নেন চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023