শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

‘মাইক্রোসফট’র বোর্ড থেকে পদত্যাগ করলেন বিল গেটস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুগান্তকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মাইক্রোসফট’র পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন এর অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। শনিবার (১৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

প্রাতিষ্ঠানিক দায়িত্ব ছেড়ে আগামীতে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন ৬৫ বছর বয়সী বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনী। এর আগে বিল গেটস আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের বার্কশায়ার হাথাওয়ে কোম্পানির পরিচালনা বোর্ড থেকেও পদত্যাগ করেন।

 

মার্কিন বিজনেস পত্রিকা ফোর্বস’সের জরিপ অনুসারে বিল গেটস বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। তার আগে আছেন আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যামাজন’র প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বিল গেটসের বর্তমান সম্পত্তির অর্থমূল্য প্রায় ১০৩.৬ বিলিয়ন।

 

কম্পিউটারের সফটওয়্যার তৈরি করেই ক্রমে ক্রমে বিশ্বের শীর্ষ ধনীদের একজন হয়ে ওঠেন বিল গেটস। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023