শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নতুন করোনা রোগী নেই : আক্রান্ত তৃতীয়জনও সুস্থ হয়ে উঠছেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় রোগীও সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে আরেকবার নমুনা পরীক্ষা নেগেটিভ আসলেই তাকে করোনা মুক্ত ঘোষণা করা হবে। ইতোপূর্বে আক্রান্ত অপর দু’জনের পরপর দুবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আশায় তাদের করোনা মুক্ত ঘোষণা করা হয়।

 

শনিবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা এ তথ্য জানান

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। এ নিয়ে আইইডিসিআর ল্যাবরেটরিতে মোট ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা আক্রান্ত সন্দেহে ৯ জনকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর থেকে সেবা গ্রহণ করেছেন ৩১ জন।

 

গত ২৪ঘন্টায় আইইডিসিআরের হটলাইনে সর্বমোট কল এসেছে ৩ হাজার ৬৮৫ জনের। মোট কলের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জানতে চেয়েছেন ৩ হাজার ৬০৩ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023