শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ইতালিফেরত ১৪২ জনের কেউ করোনা রোগী নন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ইতালিফেরত ১৪২ বাংলাদেশি নাগরিকের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত রোগী নন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসার পর তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে এখনও কারো শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি। তাদেরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পুলিশি পাহারায় হোম কোয়ারেন্টাইনের জন্য তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হচ্ছে।

 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশকোনা হজ ক্যাম্প গেটে জেলার সিভিল সার্জন ডা. মাইনুল হাসান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকর্মীদের হজ ক্যাম্পের গেটে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।

 

এর আগে ইতালির রোম থেকে শনিবার (১৪ মার্চ) সকাল ৮ টায় দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮২) ফ্লাইটে ১৪২ বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাদের বিমানবন্দর থেকে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023