শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনাভাইরাস: বিনাভাড়ায় সিট দিচ্ছে এয়ার এশিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। আজ বুধবার পর্যন্ত এই ভাইরাসে প্রায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০০ ব্যক্তির। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ, তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ হাজার মানুষ।

 

এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞার মতো পদক্ষেপও নেয়া হয়েছে কোথাও কোথাও। এসবের জেরে বিমান যাত্রী কমেছে প্রায় সব দেশেই। ফলে পরিস্থিতি সামাল দিতে বিমান সংস্থাগুলোকেও বেগ পেতে হচ্ছে।

এরই মধ্যে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান এয়ার এশিয়া যাত্রী টানতে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের সংস্থায় ভ্রমণে যাত্রীদের কাছ থেকে কোনো ‘সিট ফেয়ার’ নিচ্ছে না। এয়ার এশিয়া এটিকে বলছে ‘বিগ সেল।’ ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত সময়ে ভ্রমণের জন্য ছাড়কৃত মূল্যে টিকিটি বুকিং করা যাবে।

 

এর আওতায় অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে ভ্রমণে এয়ার এশিয়া যাত্রীদের কাছ থেকে বিমানের আসনের জন্য কোনো ভাড়া নিচ্ছে না। তবে নিয়মমাফিক এয়ারপোর্ট ট্যাক্সের মতো অন্যান্য ফি দিতে হবে যাত্রীদের।

 

এ ব্যাপারে এয়ার এশিয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডিরেক্টর ভেরানিতা ইয়োসেফিন জাকার্তা পোস্টকে বলেছেন, চ্যালেঞ্জিং এই সময়টাতে ইন্দোনেশিয়ার পর্যটন খাত ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023