শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নির্ধারিত দিনেই মুজিববর্ষের অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

চলতি মাসের ১৭ তারিখেই মুজিববর্ষের অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মুজিববর্ষ বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটির’ সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত দিনেই মুজিববর্ষের অনুষ্ঠান হবে। সেই ক্ষেত্রে অনুষ্ঠানের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ওই দিন বড় কোনো গণজমায়েতের চিন্তা নেই, তবে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিশ্ববাসীর সঙ্গে অনুষ্ঠানের সংযোগ থাকবে। আমাদের অনুষ্ঠানের মধ্যে আরও ছিল ২২ ও ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন, ২০ মার্চ শিশুদের সংগীত, ২৬ মার্চ ও ২৭ মার্চ অতিথিদের নিয়ে অনুষ্ঠান। সবগুলোই হবে, তবে জনসমাগম এড়িয়ে।

 

আব্দুল মোমেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা চেয়েছিলেন মুজিবশতবর্ষ উদযাপন হোক, আমরাও ভক্ত হিসেবে চেয়েছিলাম। কিন্তু মানুষের কথা বিবেচনা করে গণজমায়েতের পরিবর্তে অনুষ্ঠানের সূচি পরিবর্তন করা হয়েছে। আমরা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের চিঠির মাধ্যমে জানিয়েছি সার্বিক পরিস্থিতি বিষয়ে, তারাও চিঠির জবাব দিয়েছেন। পরিবেশ ভালো হলে আগামীতে বড় অনুষ্ঠান করা হবে।

 

মন্ত্রী বলেন, বিশ্বে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয় দেশ সফর সীমিত করেছে। এছাড়া আমরা ৬ টি দেশের (চীন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড) ব্যাপারে বিশেষ নজর রাখছি। ওইসব দেশে থেকে আমাদের দেশে আসতে মেডিকেল টেস্ট করাতে বলেছি, খুব জরুরি না হলে প্রবাসীদের দেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।

 

‘দেশের মধ্যে তিনজন আক্রান্ত হয়েছে, এর বাইরে কেউ নেই। দেশের বাইরে সিঙ্গাপুরে ৫ জন আক্রান্ত হয়েছিল তারা সবাই ভালো আছেন। যেসব দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেশি তাদেরকে আমরা আপাতত দেশে আসতে নিরুৎসাহিত করছি।’

 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সচিব মাসুদ বিন মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কানাল আব্দুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023