শিরোনাম :
আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু

করোনা রোগী শনাক্তের পর মোদির বাংলাদেশ সফর স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন না। বাংলাদেশে করোনা রোগী শনাক্তের কারণে নরেন্দ্র মোদির সফর স্থগিত করা হয়েছে।

 

রোববার (৮ মার্চ) রাতে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ের সময় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

 

কমিটির প্রধান সমন্বয়ক বলেন, অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে করোনায় আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর অনুষ্ঠানসূচি পরিবর্তন আনা হয়েছে। এ কারণে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।

 

সেদিন ছোট আকারে সীমিত পরিসরে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

 

এদিকে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও দিল্লির সহিংসতা নিয়ে বাংলাদেশে হেফাজতে ইসলাম ও জামায়েতে উলামা ই ইসলামের কর্মীরা মোদির সফরের প্রতিবাদ জানিয়ে ঢাকার রাস্তায় নামে। বিক্ষোভকারীরা মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023