শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

প্রেমিকাকে বেড়াতে নেওয়ার টাকা জোগাড় করতে মামাতো ভাইকে খুন!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রেমিকাকে দামি উপহার দিতে ও তাকে বেড়াতে নিয়ে যাওয়ার টাকা জোগাড় এবং মামির ওপর থাকা দীর্ঘদিনের ক্ষোভ থেকে মামাতো ভাই ইব্রাহিম হোসেনকে (১০) খুন করে বনি আমিন। রবিবার (৮ মার্চ) তাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১ এর সদস্যরা।  র‌্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

 

বনি আমিনের (২১) বাড়ি বরগুনা জেলা সদর থানার মাইঠা গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।

 

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ১০ বছরের ইব্রাহিমকে অপহরণ করে বনি। স্থানীয় দারুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। অপহরণের দু’দিন পর শনিবার গাজীপুরের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশের একটি পুকুর থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বনিকে রবিবার ভোর রাতে হাজারীবাগে ইব্রাহিমের বাসা থেকে গ্রেফতার করা হয়।

 

বনি জানায়, পরিকল্পনানুযায়ী বৃহস্পতিবার দুপুরে বাবার অসুস্থতার কথা বলে ইব্রাহিমকে মাদ্রাসা থেকে কৌশলে অপহরণ করে গাজীপুরের সালনা এলাকায় নিয়ে যায়। সন্ধ্যায় সালনা মীরেরগাঁও রেললাইনের পাশে জঙ্গলের ভেতর নিয়ে ইব্রাহিমকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে চলে যায় সে। যাওয়ার সময় সে সালনা এলাকার একটি মসজিদে এশার নামাজ আদায় করে। পরে সে বিভিন্ন মোবাইল ফোনে মাধ্যমে ভিকটিমের কণ্ঠ নকল করে তার মামার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ চায়। মুক্তিপণ বাবদ মামা মনির হোসেনের কাছ থেকে বিকাশের মাধ্যমে একলাখ টাকা হাতিয়ে নেয়। এরপর মামার বাসায় ফিরে যায়। শনিবার (৭ মার্চ) গাজীপুরে ইব্রাহিমের লাশ উদ্ধারের সংবাদ শুনে বনি তার মামা-মামির সামনে কান্নার অভিনয় করে যাতে তাকে কেউ সন্দেহ না করে। সে আজিমপুর কবরস্থানে মামাতো ভাইয়ের জানাজাসহ লাশ দাফনের কাজ সম্পন্ন করে।

 

র‌্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। গত কিছুদিন ধরে প্রেমিকাকে দামি উপহার দিতে ও তাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য টাকা জোগাড়ের চেষ্টা করছিল। এছাড়া আগে থেকেই মামির ওপর তার ক্ষোভ ছিল। এ কারণেই সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023