শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সৌদি ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

সৌদি বাদশাহের মৃত্যুর জল্পনা-কল্পনা চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেদেশের ক্রাউন প্রিন্সকে ক্ষমতাচ্যুত করার জন্য অন্যান্য প্রিন্সদের চেষ্টার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াতান আল-দাবুর আরবি, ইকনা, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমসে এই তথ্য পাওয়া গেছে।

 

 

প্রিন্সদের এই গ্রেপ্তার সৌদি আরবের রাজ-পরিবারে কাঁপন সৃষ্টি করেছে। রাজ প্রসাদের অভ্যন্তরে বিরাজ করছে অস্থির পরিবেশ। ইতোমধ্যে কিছু প্রিন্সকে বাদশাহের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যদ্বাণী হিসেবে পিতার উত্তরসূরি হিসেবে বিন সালমন সৌদির পরবর্তী বাদশাহ হাওয়ার কথা রয়েছে। তবে, সৌদি কোনো আমিরই চায় না যে, অল্প বয়সী ও অনভিজ্ঞ কেউ গদিতে বসুক এবং মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ দেশের দায়ভার গ্রহণ করুক।

 

সৌদি রাজকুমাররা বিন সালমানের কাছ থেকে গদি দখল করার জন্য রাজার মৃত্যুর অপেক্ষায় রয়েছেন এবং পূর্ণ ক্ষমতায় পৌঁছানোর পূর্বেই তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছেন। আর এজন্য বিন সালমান রাজপরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছেন।

 

একারণে বিন সালমান প্রচণ্ড চাপের মুখে রয়েছে। আর এই ঘটনাটি তার উত্থানের পরিবেশ সৃষ্টি করেছে। এরফলে ক্রাউন প্রিন্সের মধ্যে উত্তেজনা এবং উন্মাদনা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় বিন সালমান তার উদ্দেশ্য (সিংহাসনে) পৌঁছানোর জন্য যাকে বাধা মনে করছে তাকে কারাগারে পাঠাচ্ছে।

 

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি কর্মকর্তারা সেদেশের প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ এবং প্রাক্তন ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করেছে। এই দু’জনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের ভাই আমির নাওয়ায়েফ বিন নায়েফ’ও রয়েছেন। রয়্যাল গার্ড বাহিনী মুখোশ পরে শুক্রবার সকালে আহমেদ বিন আব্দুলাজিজ এবং মোহাম্মদ বিন নায়েফের বাড়িতে তল্লাশি করে এবং তাদেরকে সেখান থেকে আটক করে।

 

নিউইয়র্ক টাইমসও গুরুত্বারোপ করে উল্লেখ করেছে, প্রাক্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে অভ্যুত্থানের পর থেকেই তাকে গৃহবন্দিরত অবস্থায় থাকতে বাধ্য করা হয়েছে। সৌদি আরব এবং রাজপরিবারে সংবেদনশীল পরিস্থিতিতে এসকল প্রিন্সদের গ্রেপ্তার করা হয়েছে। কারণ, করোনাভাইরাসের প্রকোপে মোহাম্মদ বিন সালমানের আদেশ মসজিদুল হারাম বন্ধ করে দেয়া হয়েছে।

 

এছাড়াও বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যেসকল সৌদি কর্মকর্তা এবং প্রিন্সরা বিন সালমানের ব্যাপারে সন্দেহ পোষণ করেছে এবং তার বিরোধিতা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রিন্স ও কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে আসা হয়েছে যে, তারা আর কখনোই মুক্তি পাবে না। সৌদি আরবে কোনো অলৌকিক ঘটনা বা সেদেশের জনগণ ও অন্যান্য প্রিন্সের মাধ্যমে বড় অভ্যুত্থান না হওয়া পর্যন্ত তাদের কারাদণ্ডে থাকতে হবে অথবা এরমধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

 

সৌদি আরবের খ্যাতনামা টুইটার ব্যবহারকারী মুজতাহিদ টুইট করেছেন, প্রিন্সদের গ্রেপ্তারের ঢেউ থেকে বোঝা যাচ্ছে যে বিন সালমান শীঘ্রই এদেশের বাদশাহ হতে যাচ্ছেন। তিনি তার টুইট বার্তায় সৌদি পরিবারের মধ্যে ব্যাপক বিরোধিতার দিকে ইঙ্গিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023