শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

রাজধানীতে দুই শিশুকে গলাকেটে হত্যা, মা হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার একটি বাসা থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

 

খিলগাঁও থানা পুলিশ বলছে, দুই শিশুকে গলাকেটে হত্যার আগে আগুনে পোড়ানোও হয়েছে। একই ঘটনায় দগ্ধ হয়েছেন শিশু দুটির মা আরিফুন্নেসা পপিও।

 

 

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন– জান্নাত (১২) ও আলভী (৭)। শিশু দুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ শিশু দুটির মরদেহের সুরতহাল করছে। ঘটনাস্থলে এসেছে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট।

 

 

ঘটনা সম্পর্কে ঘরে চুরি কিংবা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। তাদের বাবা মুন্সীগঞ্জ থাকেন এবং মাঝে–মধ্যে আসেন। পারিবারিক কলহ ছিল। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023