শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

নারীদের প্রেরণা জোগানোদের একজন শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০

মুক্তজমিন ডেস্ক

নারী জাতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই মার্চ মাস। সমাজে তাদের অবদানের বিষয়টি স্বীকার করতে বেশ ঘটা করেই স্মরণ করা হয় এই মাসটি। এরই অংশ হিসেবে ৮ মার্চ পালিত হয় ‘বিশ্ব নারী দিবস’। নারীদের জন্য বিশেষ এই মাসকে ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভোয়া)। পোস্টে তারা আপন ক্ষেত্রে প্রভাবশালী, নারীদের প্রেরণাদানকারী বিশ্বের সাত নারী রাজনীতিকের নাম উল্লেখ করেছে।

 

এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। গতকাল রোববার দুপুরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করে ভয়েস অব আমেরিকা। ভয়েস অব আমেরিকার পোস্টে বিশ্বের সেরা সাত নারী হলেন-

 

১. নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন

২. জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল

৩. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৪. ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন

৫. ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন

৬. যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসি

৭. যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সহযোগী বিচারক রুথ ব্যাডার গিনসবার্গ

ভয়েস অব আমেরিকা এ পোস্টের শিরোনাম দিয়েছে ‘নারী ইতিহাসের মাস’

 

বিশ্বের সাতজন ক্ষমতাধর নারীর নাম দিয়ে ভোয়া লিখেছে, ‘মার্চ মানেই হলো নারী ইতিহাসের মাস-একটি বার্ষিক উদযাপন যা অতীত ও বর্তমান সময়ে সমাজের নারীর অবদানের বিষয়টি তুলে ধরে।’ সংবাদমাধ্যমটি আরও বলেছে, ‘ভোয়ার চোখে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী এসব নারীরা নারীদের জন্য দ্বার খুলে দিয়েছেন এবং ক্ষমতার আসনে বসেছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023