শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কাল থেকে ২ মাস ইলিশ ধরা বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভোলার মেঘনা-তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে।

 

মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় এ নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমের ওইসব এলাকায় ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ।

 

জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম জানান, দেশের পাঁচটি পয়েন্ট ইলিশের অভয়াশ্রম। ভোলা অঞ্চলের মেঘনা-তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রমের আওতায়। অভয়াশ্রমে এ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ডিম ছাড়ে। মাছের ডিম ছাড়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মাছ ধরা বন্ধ থাকবে।

 

মো. আজাহারুল ইসলাম বলেন, ‘এ সময় জেলেরা যাতে মাছ শিকার না করে সেজন্য মৎস্যঘাট ও জেলে পল্লীতে প্রচার-প্রচারণা, সচেতনামূলক সভা ও ব্যানার টাঙানো হয়েছে। যারা সরকারি আইন অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে সর্বনিম্ন এক থেকে দুই বছরের জেল অথবা ৫ হাজার টাকা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ইলিশ রক্ষায় অভিযানে থাকবে মৎস্যবিভাগ, পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।’

 

মৎস কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পুনর্বাসনের জন্য জাটকা কর্মসূচির আওতায় জেলার ৭০ হাজার নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023