শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

রাজশাহীতে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়েছে। এতে প্রাইভেটকারে থাকা অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। প্রাইভেটকারের ভিতর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

একই সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, দুর্ঘটনার পর হাসপাতালে ইতিমধ্যেই এক নারী ও এক শিশুর লাশ এসেছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, হাসপাতালের লাশের খবর তাদের জানা নেই। তবে তাদের কাছে তিনজনের লাশ আছে। তাৎক্ষণিকভাবে আহত-নিহত কারও পরিচয় জানা যায়নি। তবে প্রাইভেটকারের যাত্রীরা সবাই রাজশাহী শহর থেকে গোদাগাড়ী সদরের দিকে যাচ্ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023