শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ই-গেট কারা ব্যবহার করবেন, কারা পারবেন না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার. ঢাকা

বাংলাদেশের ই-পাসপোর্টধারীদের স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল বা ই-গেট ব্যবস্থা স্থাপনের বিধিনিষেধ নিয়ে পরিপত্র জারি করা হয়েছে। এতে কারা ই-গেট ব্যবহার করতে পারবেন এবং কারা পারবেন না-এ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

 

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (বহির্গমন শাখা-১) এই পরিপত্রটি জারি করে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুনিম হাসান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টের আধুনিকায়ন করে বিদেশ ভ্রমণ ও ইমিগ্রেশন সহজ করার জন্য ই- পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা পদ্ধতি-ইগেট প্রবর্তন করা হয়েছে। এর ফলে ইমিগ্রেশন পয়েন্টে যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যাবে।

 

ই-গেট ব্যবহারবিধি

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি ই-পাসপোর্টধারী কূটনৈতিক, অফিসিয়াল ই-পাসপোর্টধারী সরকারি কর্মকর্তা, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা (সিআইপি), সেরা করদাতা কার্ডপ্রাপ্ত ই-পাসপোর্টধারী ব্যক্তিরা, ই-পাসপোর্টধারী পাইলট ও ক্রুরা।

 

এতে বলা হয়েছে, এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর ব্যাগেজ সংগ্রহ, টিকিট যাচাই-বাছাই এবং পাসপোর্টের চেকিং সম্পন্নের পর ই-গেট ব্যবহার করতে পারবেন। বাংলাদেশি ব্যতীত অন্য কোনো দেশের যাত্রীরা প্রাথমিকভাবে বাংলাদেশে ই-গেট ব্যবহার করতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান  বলেন, শাহজালালে ইতোমধ্যে ই-গেট স্থাপন করা হয়েছে। প্রতিদিনই পরীক্ষামূলকভাবে এটি যাচাই-বাছাই করা হচ্ছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে।

 

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ‘ইতোমধ্যে ই-গেটগুলো ইমিগ্রেশন পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম তারাই পরিচালনা করবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023