শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সিরাজগঞ্জ সদরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার রাতে উপজেলার দুখিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন দুখিয়াবাড়ি গ্রামের ছানোয়ার মুন্সি (৬০), তার স্ত্রী নিলুফার খাতুন (৫৫), তাদের ছেলে ছাইদুল ইসলাম (৩৮), ছাইদুলের স্ত্রী নাজিরা খাতুন (৩৫), তাদের মেয়ে সুমাইয়া খাতুন (২) ও মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান (১০)।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, রান্না ঘরে গ্যাসের পাইপে ছিদ্র হলে সেখানে আগুন ধরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি বলেন, দগ্ধদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023