শিরোনাম :
আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার বিষ্ণপুর গ্রামের জয়নুল হক ও ঘাটকৈর গ্রামের রফিক। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নওগাঁয় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন হওয়ার কথা ছিল। সকালে অটোরিকশা যোগে চারজন প্রতিনিধি মান্দা থেকে নওগাঁর দিকে আসছিলেন। অপরদিকে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে বিপরীত দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে চারজনই আহত হন। গুরুতর আহত জয়নুল হক ও রফিককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যান। অপরদিকে অপর দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।

 

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023