শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

বগুড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে শনিবার সকালে গলায় ওড়না পেচানো এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার রায়নগর ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের কলার বাগান থেকে উদ্ধার হওয়া নিহতের হাতে শাখা, সিঁথিতে সিঁদুর রয়েছে। বয়স আনুমানিক ৩০ বলে ধারনা করছে পুলিশ।

 

লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, ডিবি ওসি আছলাম আলী, শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান সহ পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান।

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। ওই নারীর পরনে লাল ও কালো পোশাক ছিল, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার ভোর রাতে দিকে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় সনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ মাঠে নেমেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023