শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

প্রতি সপ্তাহে খুলতে হবে প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ ‍রিপোর্টার, ঢাকা

শিক্ষার্থীদের যৌন হয়রানি ও নির্যাতন রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা অভিযোগ বক্স প্রতি সপ্তাহে খুলে দেখতে হবে। সেইসঙ্গে সেখানে পাওয়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে।

 

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এটি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) তদারকি করতেও বলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের যৌন হয়রানি, মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বক্স বসানো হয়েছে। হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়।

 

সমন্বয় সভা সূত্র জানায়, সভায় বলা হয়- সব প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স নিয়মিত খুলে, প্রাপ্ত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলতে হবে। শিক্ষার্থী-অভিভাবক বা অন্য কারও কোনো অভিযোগ পেলে সে বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রতি সপ্তাহের একদিন এ বক্স খুলে কোনো অভিযোগ রয়েছে কি না তা দেখতে হবে।

 

এ কার্যক্রম নিয়মিত ডিপিইকে মনিটরিং করতে সভায় সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023