শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপ‌তি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরপরই প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানটি বাজানো হয়।

 

 

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী দ্বিতীয়বার দলীয় প্রধান হি‌সে‌বে নেতাকর্মী‌ এবং মন্ত্রিপ‌রিষ‌দ সদস্য‌দের নি‌য়ে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন।

 

তাদের পরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া পুষ্পস্তবক অর্পণ করেন।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র সাঈদ খোকন। এরপর উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন।

 

বি‌রোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃ‌ত্বে বিরোধী দল জাতীয় পার্টির নেতারা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তারপর শহীদ বেদীতে সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মহাপুলিশ পরিদর্শক পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর সর্বসাধার‌ণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত ক‌রে দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023