শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

১০৫-এ কল দিলেই এনআইডি সমস্যার সমাধান!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো এনআইডি তোলাসহ সব ধরনের সমাধান ১০৫ নম্বরে কল দিলেই পাওয়া যাবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে এ সেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

 

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের সব সমস্যার সমাধান এবং পরামর্শ দিতে কল সেন্টার আগেই চালু করে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। তবে তা পর্যাপ্ত ছিল না। গত সোমবার (২২ জুলাই) এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গত সোমবার থেকে এটা দুই শিফট চালু হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় শিফট চালু হয়েছে। আগে শুধু কর্মঘণ্টা ছিল। এখন এটার কার্যক্রম বাড়ানো হল।’

 

এদিকে বিষয়টি যাচাই করতে বুধবার বেলা ১টা থেকে বেশ কয়েকবার ১০৫ নম্বরে ফোন করেও কোনো প্রতিনিধির সাথে কথা বলা সম্ভব হয়নি। প্রতিবারই অপেক্ষায় রেখে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এমনকি ১০৫ নম্বরে নির্দিষ্ট কোড অনুযায়ী এসএমএস করেও ফিরতি কোনো তথ্য জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023