শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

শাজাহানপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে আবদুস সালাম (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বৃকুষ্টিয়া চারমাথায় চায়ের দোকানে সালামের পাঁজরে চারটি ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন এসব তথ্য জানান।

 

আবদুস সালাম শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের পরাণবাড়িয়া ঝালোপাড়া গ্রামের জমির উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন। লেখাপড়ার পাশাপাশি সংসার দেখাশোনা করেন তিনি।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সালাম বৃকুষ্টিয়া চারমাথায় একটি চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার বাম পাঁজরে পরপর চারটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সন্ধ্যার দিকে সালাম স্থানীয় নয়নের সঙ্গে ডেমাজানি গ্রাম থেকে বৃকুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। বৃকুষ্টিয়া এলাকায় পৌঁছানোর পর সালাম চুপিনগর ইউনিয়নের সাবেক সদস্য শাহজাহানের সঙ্গে মেশার জন্য নয়নকে তিরস্কার করেন। নয়ন তখন ওই স্থান থেকে সরে গিয়ে শাহজাহানকে খবর দেন। শাহজাহান এসে বাকবিতণ্ডার একপর্যায়ে সালামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

 

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন জানান, সালামকে কে বা কারা, কী কারণে ছুরিকাঘাতে হত্যা করেছে তদন্ত ছাড়া বলা যাবে না। তিনি আরও জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023