শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

মাগুরায় দুই ডাকাত দলের গোলাগুলিতে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন; যাদেরকে ডাকাত সর্দার বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বরুনাতৌল গ্রামের একটি মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লাভলু মণ্ডল (৩৮) ও দাউদ মোল্লা (৩৫)।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, গোলাগুলিতে নিহতরা আন্তজেলা ডাকাত দলের সর্দার। লাভলুর বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায় ও দাউদের বাড়ি একই জেলার বোয়ালমারি উপজেলায়।

 

তিনি বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে বরুনাতৌল গ্রামের একটি মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাত গোলাগুলিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাগুরা হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023