শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

মাদক কারবারিদের টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলি, নিহত এক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগানে মাদক কারবারিদের দুই পক্ষের ‘গোলাগুলিতে’ আইয়ুব আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আইয়ুব আলী একজন সন্ত্রাসী ও মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ওয়ান স্যুটার গান, কয়েক রাউন্ড গুলি, ককটেল ও মাদক উদ্ধার করেছে।

 

আইয়ুব আলী উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনীপাড়ার আব্দুর রহমানের ছেলে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানান, সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল বোঁচাগঞ্জ উপজেলায় অভিযানে যায়। রাত আনুমানিক ২টার দিকে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগানের ভেতর দুপক্ষের ‘গোলাগুলির’ শব্দ পেয়ে পুলিশ শালবনের কাছে যায়।

 

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনাস্থল থেকে ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ককটেলসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ ধারণা করছে মাদক কারবারিদের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ আইয়ুব আলী নিহত হয়েছেন। ডিবি পুলিশ জানায়, আইয়ুব আলীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারী, পকেটমারীসহ বিভিন্ন অপরাধের ১৯টি মামলা রয়েছে। আইয়ুব আলী ইতিপূর্বে একবার সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023