শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

ত্রাণ বিতরণের সময় পদপিষ্ট হয়ে নিহত ২৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ত্রাণ বিতরণকালে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর ডিফায় নাইজেরিয়া থেকে আসা শরণার্থীরা খাবার, কাপড় ও নগত অর্থ সহায়তা নিতে জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে। নাইজারের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

 

জাতিসংঘের তথ্যানুযায়ী, ডিফা শহর ও এর আশপাশের এলাকায় নাইজেরিয়া থেকে আসা প্রায় আড়াই লাখ শরণার্থী বসবাস করে। এদের অনেকেই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তৎপর জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে দেশ ছেড়ে পালিয়েছে।

 

সোমবার নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে এসে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। নাইজেরিয়া থেকে বিবিসির প্রতিনিধি জানান, সোমবার সকালে ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউন্টি সেন্টারের গেট খোলার পর সেখানে প্রচুর শরণার্থী জড়ো হয়েছিল। ত্রাণ বিতরণ শুরু হলে সেখানে অপেক্ষমান নারী-পুরুষদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। যার প্রেক্ষিতে পদপিষ্ট হয়ে ওই ২৩ জন নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023