শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

খালেদা জিয়ার প্যারোল আবেদন পাইনি : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য সরকার এখনও কোনো আবেদন পায়নি বলে রোববার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

রাজধানীর গুলশানে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘আমি কোনো আবেদন পাইনি। তাছাড়া, এটি আদালতের বিষয়।’ এদিকে, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ইউএনবিকে জানিয়েছেন যে তারা বিএনপি প্রধানের মুক্তি চেয়ে এ সপ্তাহে আবারও জামিন আবেদন করবেন।

 

ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকার বিশেষ বিবেচনায় এমন আসামির কারাদণ্ড স্থগিত করতে পারে। বিএনপির নেতা-কর্মীরা তাদের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে শনিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেন, সরকারের উচিত খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে রাজনীতি না করে তাকে মানবিক কারণে জরুরিভাবে মুক্তি দেয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। পরে একই বছরে আরেকটি দুর্নীতির মামলায় সাজা পান তিনি। যদিও তার দল বলছে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023