শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

স্কুলভ্যানে আগুন, জীবন্ত পুড়ে ৪ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

হঠাৎ করে একটি স্কুলভ্যানে আগুন লেগে জীবন্ত অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের সাঙ্গরুর জেলার লোঙ্গোয়াল-সিডসমাচার সড়কে।

 

 

স্থানীয় সূত্রে খবর, স্কুলভ্যানে আগুন লাগার কারণেই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে ওই চার শিশুকে। পুলিশ সূত্রে খবর, ওই স্কুলভ্যানটিতে মোট ১২ জন শিশু ছিল। আগুন লাগার পরক্ষণেই পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আট শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ওই ভ্যানটি স্কুল থেকে শিশু পড়ুয়াদের নিয়ে ফিরছিল।

 

এমন ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি অতি দ্রুততার সঙ্গে ঘটনার পূর্ণ তদন্তেরও নির্দেশও দিয়েছেন।

 

নিজের একাউন্টে টুইট করে অমরিন্দর সিং লিখেছেন, সাঙ্গরুরের এই ঘটনায় আমি মর্মাহত, যেখানে স্কুলভ্যানে আগুন লাগার কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঙ্গরুরের ডিসি এবং এসএসপি ঘটনাস্থলেই আছেন এবং আমি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধীদের কঠোর শাস্তি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023