শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

‘বাংলাদেশে পুলিশে দুর্নীতি সবচেয়ে কম’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) বলেন, এই যুগে পুলিশ দ্বারা কেউ যেন হয়রানি না হয় সেই সচেতনতা তৈরি করছি। পুলিশ চায় একটি সুন্দর সমাজ ব্যবস্থা। বাংলাদেশে পুলিশে সবচেয়ে কম দুর্নীতি। যা আমাদের গর্বের বিষয়। মঙ্গলবার বিকেল পাঁচটায় জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমরা যেমন পুলিশকে পরিবর্তন করছি ঠিক তেমনি আস্তে আস্তে সব বিভাগগুলোতে পরিবর্তন নিয়ে আসব। আমরা উন্নত রাষ্ট্র চাইব ইউরোপ আমেরিকার মতো দেশ চাইব কিন্তু আমরা কেউ আইন মেনে চলব না এটা হতে পারে না। তাই সকলকে আইন মানতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তবেই একটি সুন্দর বাংলাদেশ গড়া যাবে।

 

থানার পরিদর্শক (ওসি) আবু ওবায়েদের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023