শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

বুধবার সকাল আটটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পজেলার রাজাবাড়িহাটে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় চাঁপাইনবাবগঞ্জগামী একটি পিকআপভ্যান। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়। এতে আরও দু’জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ দু’টি উদ্ধার করেন। এর আগে ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা।

 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023