শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

‘প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার মতো নতুন প্রজন্ম গড়তে চাই’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আমাদের নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা প্রতিযোগিতমূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে। এজন্য প্রথমত প্রযুক্তি শিক্ষা একান্ত দরকার। দ্বিতীয়ত, কর্মসংস্থান ও কর্মদক্ষতা বাড়ানোর জন্য নতুন নতুন ক্ষেত্র প্রয়োজন। এজন্য আমরা ক্ষমতায় আসার পর যেসব খাত সরকারি ছিল সেগুলো উন্মুক্ত করে দেই। দেশের উন্নয়নে বহুমুখী পদক্ষেপও নিয়েছি।’

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন তিনি। একই অনুষ্ঠানে একটি পাওয়ার প্ল্যান্ট এবং ৭টি জেলা ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্য উৎসব উদ্বোধন করেন।

 

শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ‘রাজশাহীর লোক আমাদের খুব একটা ভোট দেয় না। তারা ভোট দেয় অন্য জায়গায়। কিন্তু এ অঞ্চলের উন্নয়ন হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে। সেদিক লক্ষ্য রেখেই আমরা প্রযুক্তি শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি। সেজন্য এ সেন্টার গড়ে তুলছি। এর মাধ্যমে প্রযুক্তির শিক্ষা নিয়ে এ অঞ্চলের উন্নয়ন হবে। অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে।’

 

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়ন কাজের প্রায় ৬০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পবা উপজেলার নবী নগরে ৩০.৬৭ শতাংশ একর জমির ওপর এ হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে।

হাইটেক পার্কের প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল হক বলেন, ‘২০২১ সালের জুনে প্রকল্পটি সাফল্যজনকভাবে সম্পন্ন হওয়ার পর এতে ১৪ হাজার পুরুষ ও মহিলার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023