শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

স্ত্রী লিপ্ত পরকীয়ায়, অভিমানে স্বামীর ‘আত্মহত্যা’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রী ‘পরকীয়ায়’ লিপ্ত হওয়ায় স্বামী জাহাঙ্গীর আলম অভিমান করে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজাপুর গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

 

নিহত জাহাঙ্গীর গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। জানা গেছে, জাহাঙ্গীর আলমের সাথে উপজেলার অজুর্না ইউনিয়নের রাজাপুর গ্রামের হায়দার আলীর মেয়ে লাভলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর শ্বশুর বাড়িতে বসবাস করতেন। পরে ওই রাজাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিনুর বাবুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে তার স্ত্রী লাভলী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

 

নিহতের বড় ভাই সাঈদ জানান, জাহাঙ্গীর আলমের স্ত্রীর সাথে আমিনুরের অবৈধ সর্ম্পক ছিল। এ নিয়ে গ্রামে সালিশি বৈঠক হয়েছে। বৈঠকে আমিনুরকে পরকীয়ার কারণে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল কিন্তু সেই টাকা নেয়া হয়নি। এরপরও তাদের সম্পর্ক অটুট ছিল। স্ত্রী পরক্রিয়া থেকে না ফেরায় অভিমানে জাহাঙ্গীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।

 

ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023